মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
"আমি বাল্যশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের জেন্ডার প্রোমোটার ফাতেমা আক্তারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ বিল্লাল চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ হালিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কুমিল্লা গেজেট