কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ৩৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের তারিখ : 1-অক্টোবর-2025 ইং
কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ৩৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ৩৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেকবর হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কোশাইয়াম পূর্বপাড়া এলাকা থেকে ৩৩৫ বোতল স্কাফসহ মো. আসিফ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বুধবার (১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি-অটোরিকশাও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মো. আসিফ কুমিল্লা কোতয়ালী মডেল থানার মাহাজনবাড়ি এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, মাদক নামক সামাজিক ব্যাধির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ