কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার ঘটনায় র‍্যাবের হাতে আটক ১
কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার ঘটনায় র‍্যাবের হাতে আটক ১
0:00
0:00

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার ঘটনায় র‍্যাবের হাতে আটক ১

ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লায় আমিনুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় সজীব (২০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে চান্দিনা উপজেলার এতবারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত দা এবং রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত সজীব কুমিল্লার চান্দিনা থানার বদরপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী আমিনুলের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিল তার নিকট আত্মীয় সিরাজ। দীর্ঘদিন চাকরি না দিয়ে টালবাহানা করলে টাকা ফেরত চাইতে থাকেন আমিনুল। পরে সিরাজ পরিকল্পিতভাবে তাকে হত্যার ষড়যন্ত্র করে।

পরিকল্পনা অনুযায়ী ৯ সেপ্টেম্বর সিরাজ ও সহযোগীরা আমিনুলকে সিলেট ভ্রমণের কথা বলে বাসা থেকে বের করে। ওই রাতে তারা কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলে অবস্থান করে। পরদিন (১০ সেপ্টেম্বর) রাতে সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিছন থেকে গলা কেটে হত্যা করে লাশ বালু চাপা দেয় তারা।

১১ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বাবা ১২ সেপ্টেম্বর সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত আমিনুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের আলী আজমের ছেলে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ