কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোট আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতের স্মারকলিপি
নাঙ্গলকোট আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতের স...
0:00
0:00

নাঙ্গলকোট আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতের স্মারকলিপি

ছবির ক্যাপশন:

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাকে স্বতন্ত্র আসন হিসেবে পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার সকালে ঢাকা নির্বাচন কমিশন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন জামায়াত মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, মাওলানা হাকিম আব্দুল মান্নান ভূঁইয়া, এডভোকেট তানভীর, নাঙ্গলকোট ছাত্রফোরাম ঢাকার সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনি প্রমুখ।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ