কুমিল্লা | বঙ্গাব্দ

মুরাদনগর গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে কতৃক মৃত ব্যক্তির স্ত্রীর হাতে চেক প্রদান

  • প্রকাশের তারিখ : 25-মে-2025 ইং
ছবির ক্যাপশন:

মুরাদনগর উপজেলার গুনজুর গ্রামে ২৩শে মে ২০২৫ রোজ শুক্রবার  দুপুর তিনটার সময় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক মৃত খাইরুল আলমের স্ত্রী মনোনীত জান্নাতুল ফেরদৌসির হাতে বিমা অংকের (তিন লাখ ৩০ হাজার পাঁচশত ৬৩ টাকার) চেক তোলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কুমিল্লার বিশ্বরোড এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানাজারঃ রাকিব হাসান, ব্রাঞ্চ ম্যানাজারঃ মোঃ মাসুম সরকার ও
ব্রাঞ্চ ম্যানাজারঃ মোসাম্মৎ কোহিনুর আক্তার, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৮সে জুন ২০২৩ মৃত খাইরুল আলম, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে ১২ বছর মেয়াদি (তিন লাখ ৩০ হাজার পাঁচশত  ৬৩ টাকা ) বিমা অংকের পলিসি গ্রহন করেন এবং মাত্র ২১ কিস্তিতে ৬৩ হাজার টাকা জমা দিয়ে  বিমা গ্রাহক, জনার খায়রুল আলম ইন্তেকাল করেন, পরবর্তী সময়ে বীমা কোম্পানি তার মৃত্যুর খবর জানার সাথে সাথে প্রয়োজনীয় কাগজ পত্র কোম্পানির হেড অফিসে  জমাদানের ( ০৩ - তিন )  কার্যদিবসের মধ্যে বীমাদাবি নিষ্পত্তি করেন। বীমা কোম্পানি কতৃপক্ষ মৃতের মনোনিতক জান্নাতুল ফেরদৌসির হাতে( তিন লাখ ৩০ হাজার পাঁচশত ৬৩ টাকার) চেক তোলে দেন। এসময় মৃত খাইরুল আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, আমি বীমা কোম্পানির কাছে চির কৃতজ্ঞা প্রকাশ করছি, অনেক অল্প সময়ের  মধ্যে গার্ডিয়ান  লাইফ ইন্সুরেন্স আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে, সত্যিই তাদের এই উদ্যোগ প্রশংসনীয় বলে জানান তিনি। ব্রাঞ্চ  ম্যানাজার, রাকিব হাসান বলেন, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সে বর্তমান গ্রাহকের সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ  প্লাস, এই  ১ কোটি ৩০ লক্ষ  গ্রাহক এমনি এমনি হয়নি। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সার্ভিস ভালো ও সম্পূর্ণ ডিজিটালাইজেশন গ্রাহক সেবা দেওয়ার কারনেই হয়েছে, উনি বলেন, খাইরুল আলম ৬৩ হাজার টাকা জমা দিয়ে আজকে( তিন লক্ষ ৩০ হাজার পাঁচশত ৬৩ টাকার) চেক পেলেন, এটাও কিন্তু তার একটা দৃষ্টান্তমূলক প্রমাণ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ