কুমিল্লা | বঙ্গাব্দ
মণ্ডপে মণ্ডপে উপহার নিয়ে গেলেন চেয়ারম্যান প্রার্থী
মণ্ডপে মণ্ডপে উপহার নিয়ে গেলেন চেয়ারম্যান প্রার্থী
0:00
0:00

মণ্ডপে মণ্ডপে উপহার নিয়ে গেলেন চেয়ারম্যান প্রার্থী

ছবির ক্যাপশন:

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুম সরকার ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

নবমী ও দশমীর দিন তিনি ইউনিয়ন সকল পূজামণ্ডপ পরিদর্শন করে উপহার প্রদান করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মাসুম সরকার বলেন, ‘দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবে সবাই আনন্দ ও উৎসাহের সাথে উদ্‌যাপন করেছে। এবার বিএনপি সরকার দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিয়েছিল। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতাকর্মী পূজামণ্ডপের নিরাপত্তা অংশ নিয়েছে।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ