কুমিল্লার হোমনার কিংবদন্তী,আধুনিক হোমনার রুপকার, সাবেক মন্ত্রী,কেবিনেট সচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পাঁচ বারের সংসদ সদস্য প্রয়াত এমকে আনোয়ার এর ৯ম মৃত্যুবার্ষিকী ২৪ অক্টোবর শনিবার । এ উপলক্ষে মরহুমের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার পরিবারের পক্ষ থেকে হোমনা বাসভবনে সকাল ১০ টায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবেন । মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে জাতীয় ও প্রবীন রাজনীতিবিদকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে হোমনাবাসী । তবে কীর্তিমানের মৃত্যু নেই।
জানা গেছে, এমকে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন । তিনি ছিলেন বিএনপি সরকারের সাবেক কৃষিমন্ত্রী, বানিজ্য মন্ত্রী ,নৌপরিবহন মন্ত্রী ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ও কেবিনেট সচিব । তিনি সিএসপি কর্মকর্তা থেকে মন্ত্রী হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
শিক্ষা জীবন- এমকে আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন ও প্রশাসন- সিএসপি কর্মকর্তা: ১৯৫৬ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি)-এ যোগদান করেন।
প্রশাসনিক পদ: ১৯৭১ সালে তিনি ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্ত্রিপরিষদ সচিব: ১৯৯০ সালে সরকারের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন।
রাজনৈতিক জীবন- বিএনপিতে যোগদান: ১৯৯১ সালে সরকারি চাকরি থেকে অবসরের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন।
সংসদ সদস্য: কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসন থেকে মোট ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
মন্ত্রীর দায়িত্ব: বিএনপি সরকারের আমলে কৃষি, বাণিজ্য, নৌ-পরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় পদ: তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
পরিবার ও মৃত্যু- পারিবারিক জীবন: ১৯৫৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
প্রকাশ,তিনি ২০১৭ সালের ২৪ অক্টোবর ৮৪ বছর বয়সে ঢাকায় এলিফ্যান্ট রোডে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মোঃ জয়নাল সরকার,হোমনা