কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় ১০ কেজি গাঁ'জাসহ দুই যুবক গ্রেপ্তার
কুমিল্লায় ১০ কেজি গাঁ'জাসহ দুই যুবক গ্রেপ্তার
0:00
0:00

কুমিল্লায় ১০ কেজি গাঁ'জাসহ দুই যুবক গ্রেপ্তার

ছবির ক্যাপশন:

কুমিল্লার সদর দক্ষিণে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি ১১-এর সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল। বুধবার (২১ অক্টোবর) বিকেলে জেলার সদর দক্ষিণ মডেল থানার আওতাধীন জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার রূপসা থানার চরমোসাবাদপুর গ্রামের আবু তাহের ফকিরের ছেলে মো. মনিরুল ইসলাম (২৫) এবং কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উত্তর বাগবের গ্রামের মনির হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম মারুফ (২০)।

এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক সাদমান ইবনে আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ