কুমিল্লা | বঙ্গাব্দ
সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় অ'বৈধ চো'রাচা'লানি পণ্য জব্দ
সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় অ'বৈধ চো'রাচা'লানি পণ্য জব্দ
0:00
0:00

সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় অ'বৈধ চো'রাচা'লানি পণ্য জব্দ

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০ লাখ ৩০ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ সালদানদী, শশীদল, খারেরা ও খাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয়। অভিযানে বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, বাজি, সেভেন অয়েল, অলিভ অয়েল ও সিএনজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৩০ হাজার ১০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ