কুমিল্লা | বঙ্গাব্দ
বুড়িচংয়ে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত
বুড়িচংয়ে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত
0:00
0:00

বুড়িচংয়ে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নির্বাচন পরিচালনা কমিটির এক সভা ৩ মে শনিবার দুপুরে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ আলমগীর হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল পরিচালক মোঃ আব্দুস সাত্তার। বিশিষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনের এমপি প্রার্থী ডক্টর মোঃ মোবারক হোসেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আবদুল আউয়াল, মাওলানা মোঃ মিজানুর রহমান আতিকী। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ইউনুছ মিয়া, বি.পাড়া উপজেলা জামায়াতের আমীর মোঃ রেজাউল করিম, নায়েবে আমীর মোঃ শাহজালাল, বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেন, মোঃ ফারুক চৌধুরী, অফিস সেক্রেটারি মাস্টার ফয়েজ আহমদ, বুড়িচং সদর ইউনিয়ন আমীর মোঃ তাজুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাসুদ মৈশান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা উত্তর সহকারী সেক্রেটারী আবু কাউছার আরমান, বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বি.পাড়া উপজেলা সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, বি.পাড়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুদ্দিন সাঈদ প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ