কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন গ্রেপ্তার

  • প্রকাশের তারিখ : 30-এপ্রিল-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ওরফে জাহেরকে (৬০) গ্রেপ্তার করেছে কোতয়ালি মডেল থানার পুলিশ। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা নগরীর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাকির হোসেন জাহেরের বিরুদ্ধে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার আসামি ছিলেন।

এছাড়া তিনি আওয়ামী লীগ সরকারের আমলে পীরযাত্রাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। তার আগে ২০১৬ সালে তিনি ওই ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। নথি জালিয়াতি করে ব্যাংক থেকে ৪৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ