কুমিল্লা | বঙ্গাব্দ

দেবিদ্বারে বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের তারিখ : 25-এপ্রিল-2025 ইং
ছবির ক্যাপশন:

দেবিদ্বারে বাড়ির পাশের খালের পানিতে ডুবে আবির হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ফ‌তেহাবাদ গ্রা‌মের রামপ্রসাদ খা‌লে এ মৃত‌্যুর ঘটনা ঘটে।

নিহত আবির ফতেহাবাদ পশ্চিমপাড়ার কবির হোসেনের ছোট ছেলে এবং দক্ষিণ রাঘবপুর নূরানী মাদ্রাসার ছাত্র ছিল।

আবিরের বাবা কবির হোসেন জানান, সকাল ১১টার দিকে আবির বাড়ির উঠানে খেলা করছিল। সে সময় তারা উঠানে খড় গুছাচ্ছিলেন। কিছুক্ষণ পর সন্তানকে না দেখে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের খালের কাছে গিয়ে বাঁশের সাকোর নিচে নেমে পানি থেকে দুপুর ১টার দিকে ছেলের নিথর দেহ উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় আবিরকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামশুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, "এ ঘটনায় আমাদেরকে কেউ জানায়নি এবং এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।"

শিশু আবিরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ