কুমিল্লা | বঙ্গাব্দ
কুবিতে ইসলামি সংগঠনগুলোর প্রশংসনীয় উদ্যোগ
কুবিতে ইসলামি সংগঠনগুলোর প্রশংসনীয় উদ্যোগ
0:00
0:00

কুবিতে ইসলামি সংগঠনগুলোর প্রশংসনীয় উদ্যোগ

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) তে আগামীকাল ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত শিক্ষার্থীদের সাহায্য করতে এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একাধিক ইসলামী সংগঠন। কোরআন এন্ড কালচারাল ক্লাব, দাওয়াহ কমিউনিটি এবং তাবলীগ জামাত সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিক্ষার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে।

২৪ এপ্রিল সন্ধ্যা থেকেই এসব মানবিক উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে। শুধু থাকা-খাওয়ার ব্যবস্থাই নয়, শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্য একটি মডেল পরীক্ষারও আয়োজন করা হয়েছে। অনেক শিক্ষার্থী দীর্ঘপথ পাড়ি দিয়ে কুবিতে এসে এসব ব্যবস্থার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছে।

এ পরীক্ষায় দেশের নানা প্রান্ত থেকে আগত মোট ২৩,৭৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা।

দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা জানান, তারা যেখানে রাতে থাকার চিন্তায় উদ্বিগ্ন ছিলেন, সেখানে বিনা খরচে থাকা-খাওয়ার এবং প্রস্তুতির এই আয়োজন তাদের মানসিক স্বস্তি এনে দিয়েছে। সংগঠনগুলোর সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দায়িত্ব পালন করছেন এবং পরীক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছেন।

এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। সকলেই মনে করছেন, এমন উদ্যোগ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও অনুকরণীয় হতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে সাধারণ শিক্ষার্থীরা এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং প্রশংসা করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ