কুমিল্লা | বঙ্গাব্দ
বিজ্ঞাপন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৯৪৩-৪৫৬৩৪৪
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, দফায় দফায় আঘাত বাহরাইনেও
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, দফায় দফায় আঘাত বা...
0:00
0:00

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, দফায় দফায় আঘাত বাহরাইনেও

www.cumillagazette.com ডেস্ক প্রকাশ: ৯:২০ সকাল | ১৯ নভেম্বর ২০২৬
ফটো কার্ড
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, দফায় দফায় আঘাত বাহরাইনেও
শেয়ার

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে বাহরাইনেও কয়েক দফা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বুধবার (১৮ নভেম্বর) এসব পাল্টা আঘাত চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের সামরিক বাহিনীর দাবি, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়।

অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে। বাহরাইনের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি হামলা ঠেকিয়ে দিয়েছে।

তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে আত্মরক্ষার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

আরও পড়ুনকুমিল্লা মেডিকেলে দুদকের অভিযান, পরীক্ষা ও ওষুধের মজুতসহ কেনাকাটায় অ'নিয়মের তথ্য

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ইরানের হামলার জবাবেই কেশম দ্বীপে পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী। তথ্যসূত্র: গালফ নিউজ, এপি।

শেয়ার

মন্তব্য করুন

এ জাতীয় আরো খবর

বিজ্ঞপ্তিঃ
আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪ #আপনার/প্রতিষ্ঠানের প্রচার প্রসারের বিজ্ঞাপন দিন এগিয়ে থাকুন । বিস্তারিত: ০১৯৪৩-৪৫৬৩৪৪