কুমিল্লা | বঙ্গাব্দ
সীমান্তে ৩৬ লাখ টাকার অ'বৈধ পণ্য জব্দ, আটক ১
সীমান্তে ৩৬ লাখ টাকার অ'বৈধ পণ্য জব্দ, আটক ১
0:00
0:00

সীমান্তে ৩৬ লাখ টাকার অ'বৈধ পণ্য জব্দ, আটক ১

ছবির ক্যাপশন:

সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয়। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, চণ্ডিদার, কসবা, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে বাজি, বাসমতি চাল, ফুসকা, গরু, স্কিন সাইন ক্রিম, সিল্ক শাড়ি, গ্রাইপ ওয়াটার, লোশন, রেডবুল এনার্জি ড্রিংকস, তালমিছরি, গাঁজা, মদ, ইজিবাইক ও সিএনজি। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
সীমান্তের নিরাপত্তা ও জনসাধারণের আস্থা বজায় রাখতে বিজিবির মহাপরিচালকের নির্দেশনা—“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বাস্তবায়নে ব্যাটালিয়নটি কাজ করে যাচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ