বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃসংশতার দুই দশক পূর্তিতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বুধবার বিকালে নাঙ্গলকোট মনোয়ারা মাহমুদা বালিকা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দীন।
নাঙ্গলকোট উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা এস এম মহি উদ্দিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সাবেক আমির আব্দুল করিম, উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাশেম মোল্লা, উপজেলা জামায়াত নেতা মাওলানা ইয়াছিন মজুমদার, পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি যোবায়ের উদ্দিন খন্দকার প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নৃসংশ হামলার ঘটনায় নিহত শহীদদের হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ প্রধান ফটক এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নাঙ্গলকোট সরকারি হাসপাতাল এলাকা ঘুরে বটতলায় গিয়ে শেষ করে।
আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট