কুমিল্লা | বঙ্গাব্দ
লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
0:00
0:00

লালমাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছেন এমপি মনিরুল হক চৌধুরী সমর্থিত উপজেলা যুবদলের নেতাকর্মীরা। র‍্যালিতে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে প্রায় আড়াই হাজার নেতাকর্মী অংশ নেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের নেতারা মাকসুদুর রহমান মাসুদ, ওসমান গনি মুন্না, বাহার মজুমদার, বেলায়েত হোসেন সোহেল, হাজী মহিন পেরুল, হাবিবুর রহমান হাফেজ, আবদুল কাদের, সাইফুল ইসলাম মোল্লা, মোশারফ হোসেন ও আরিফুর রহমানের নেতৃত্বে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তা থেকে র‍্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সহসভাপতি আমান উল্যাহ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুমন চেয়ারম্যান, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও ইদ্রিস মিয়া।

সমাবেশে বক্তারা বলেন, আজকের যুবদলই লালমাই উপজেলার সবচেয়ে শক্তিশালী যুবদল। যারা ফ্যাসিস্টের দোসরদের দলে এনে দলকে কলুষিত করছে, তাদের প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিরোধ করব। যুবদল কারও পৈতৃক সম্পদ নয়। এই যুবদল তারেক রহমান এবং লালমাই উপজেলা বিএনপির সঙ্গে আছে। আমরা কোনো প্রোগ্রাম দিলে অনেকের জ্বালাপোড়া শুরু হয়ে যায়। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভবিষ্যতে যে হাত দিয়ে প্রোগ্রামে বাধা দেবে, সে হাত কেটে দেওয়া হবে। যে চোখ দিয়ে রাঙাবে, সেই চোখ তুলে নেওয়া হবে। বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ