কুমিল্লা | বঙ্গাব্দ
দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি
দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি
0:00
0:00

দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে আনন্দ র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালিটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বের করা হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মাজেদা আহসান মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, জেলা বিএনপির বর্তমান মুখ্য আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী ও সুফিয়া বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্যসচিব কাজী মাসুদ, দেবিদ্বার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর খান পলাশ, পৌর যুবদলের সভাপতি মো. শাহজামান মুন্সী ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।

এ ছাড়া ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান (জিয়া)সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। তাঁরা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ