কুমিল্লা | বঙ্গাব্দ
বরুড়ায় দর্জির গলা'কা'টা মরদেহ উদ্ধার
বরুড়ায় দর্জির গলা'কা'টা মরদেহ উদ্ধার
0:00
0:00

বরুড়ায় দর্জির গলা'কা'টা মরদেহ উদ্ধার

ছবির ক্যাপশন:

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওড়ী এলাকায় মোবারক হোসেন (৮০) নামে এক বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে চৌওড়ী শহীদ স্মৃতি ক্যাডেটের পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বরুড়া সদরের এমএস ফার্মেসির সামনে বসে লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একটি ছুরি ও কীটনাশকের একটি বোতল পাওয়া গেছে।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং সকল প্রকার আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ