কুমিল্লা | বঙ্গাব্দ
সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চো'রাচা'লানি পণ্য জব্দ, আটক ১
সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চো'রাচা'লানি পণ্য জব্দ, আটক ১
0:00
0:00

সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চো'রাচা'লানি পণ্য জব্দ, আটক ১

ছবির ক্যাপশন:

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকেও আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চণ্ডিদার, মঈনপুর, কসবা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালায়।

অভিযানে অরিও বিস্কুট, ফুসকা, বাসমতি চাল, বাজি, মুরগির বাচ্চা, গরু, চকলেট, কিশমিশ, মদ, গাঁজা, ইস্কাফ সিরাপ ও একটি ইজিবাইকসহ বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।

সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ