কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাসে প্রায় ১০০ কেজি গাঁজা, ১ হাজার ৮৫০টি ইয়াবা ও বিপুল পরিমাণ অন্যান্য মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে থানা-পুলিশ। একই সময়ে বিভিন্ন মামলায় আদালতের ৭৯টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসজুড়ে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৯৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১ হাজার ৮৫০টি ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ, ৩১ বোতল বিয়ার ও ১৪১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এ ছাড়া ২ হাজার ৩৫০টি ভারতীয় বাজি ও ৪৯০ লিটার তেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক উদ্ধার ও চোরাচালানবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন মামলায় আদালতের ৭৯টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে। একই সময়ে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান, পরোয়ানা তামিল ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার ঠেকাতে এসব কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া