কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিতি ও দায়িত্ব বণ্টন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাদ আসর স্থানীয় একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে অতিথি ও নেতাকর্মীদের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জয়নাল মাজহারী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী জসিমউদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইফ জিদনী ও সাধারণ সম্পাদক নাইম জামান।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এস এন রাসেলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল হোসাইন।
সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা ছাত্র অধিকার রক্ষা এবং জনকল্যাণমুখী ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় সংগঠনের দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রচার সম্পাদক রাতুল হাসান পরশ, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেনসহ শাকিল রানা, মাহমুদুল হাসান সিফাত, ফারিয়া আক্তার, লামিয়া ইসলাম, মোতালেব ও তারেক হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বণ্টন করা হয়।
প্রতিনিধি