কুমিল্লা | বঙ্গাব্দ
কার্যক্রম নি'ষিদ্ধ আওয়ামী লীগের বিরু'দ্ধে কুমিল্লা মহানগর জাসাসের সমাবেশ ও মিছিল
কার্যক্রম নি'ষিদ্ধ আওয়ামী লীগের বিরু'দ্ধে কুমিল্লা মহানগর জা...
0:00
0:00

কার্যক্রম নি'ষিদ্ধ আওয়ামী লীগের বিরু'দ্ধে কুমিল্লা মহানগর জাসাসের সমাবেশ ও মিছিল

ছবির ক্যাপশন:

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাস এর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকাল ৪টায় কুমিল্লা মহানগর জাসাস এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। 

কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি ডা. আফসান আনিসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব,  সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলসহ মহানগর জাসাস ও এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন -২০২৫ সালের মে মাস থেকে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর পর থেকেই দলটির বিভিন্ন কথিত অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে নিয়মিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে।আজকের আয়োজন তারই একটি অংশ বিশেষ। আমরা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করে আসছি। আমাদের এই উদারতাকে যদি দুর্বলতা মনে করে নিষিদ্ধ ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে তাহলে আমরা আর ছাড় দেব না।

বক্তারা আরো বলেন-  ১২ফেব্রুয়ারি নির্বাচনের পর গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। শুধু তাই নয়, তারা বিএনপি ও সহযোগী সংগঠনের নামে বিভিন্ন কুৎসা রটাচ্ছে। তাই শেষবারের মত সাবধান করে দিলাম ভবিষ্যতে যদি আপনারা এসব অপতৎপরতা করেন তাহলে কুমিল্লা মহানগর জাসাসের নেতাকর্মীরা এর দাঁত ভাঙা জবাব দেবে। 

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন শেষে সমাপ্ত করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ