কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় মা'দক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় মা'দক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় মা'দক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই মোঃ শামীম হোসেন, এসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই মোঃ নুর-আল আহসান ও এএসআই মোঃ মুছাসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য ১০ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের ইউনুসের ছেলে শাহীন মিয়া (৩৫), গঙ্গানগর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মিজান ভান্ডারী (৫২), বুড়িচং উপজেলার গাজীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ আল-আমিন (২২) ও সোহেলের ছেলে মোঃ শাকিল (২২), ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া গ্রামের সালাম মিয়ার ছেলে সাকিবুল হাসান (১৯), স্বপন মিয়ার ছেলে মোঃ সজীব (১৯) ও কিবরিয়ার ছেলে মোঃ তোফাজ্জল (২১)।

এছাড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার জাহারগাঁও গ্রামের আফতাব খাঁর ছেলে রুমেল খাঁ (৩৬), কামালপুর গ্রামের গেদু মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৪) এবং পশ্চিম চান্দশির কাপন গ্রামের আলতাব মিয়ার ছেলে মোঃ তুহিন মিয়া ওরফে শামীম মিয়া (৩১)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের কার্যক্রমের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ