কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা
নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা
0:00
0:00

নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা

ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে গতিশীল করার লক্ষ্যে ‎কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মী সভা রবিবার রাতে সেবা খোলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুফলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদার। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন। 
‎
‎ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মজুমদারের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ মজুমদার, ইউনিয়ন যুবদল সদস্য সচিব ফারুক হোসেন কুতুব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডাক্তার শাহজাহান। ‎এছাড়াও বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি পদপ্রার্থী নূর মোহাম্মদ, দেলোয়ার হোসেন, মনির হোসেন। 
‎
কর্মী সভায় ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া, কবির আহমেদ, কাফি নজরুল, বাদশা মিয়াজী, ইউসুফ, যুবদল নেতা জসিম উদ্দিন, ইমাম হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর হোসেন, ওলামা দল সভাপতি হাফেজ মোহাম্মদ ইউনুস মোল্লা প্রমুখ। 
‎

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ