কুমিল্লা | বঙ্গাব্দ
সীমান্তে মাদক সেবন করে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার
সীমান্তে মাদক সেবন করে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার
0:00
0:00

সীমান্তে মাদক সেবন করে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবির ক্যাপশন:

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবন করতে গিয়ে এক যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার যুবলীগ নেতার নাম রুহুল আমিন ওরফে রুবেল (৩৪)। তিনি জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাফরগঞ্জ বাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে।

মাদকসেবন যাওয়ায় গ্রেপ্তার হওয়ার বিষয়টি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়েছিল।

ব্রাহ্মণপাড়া ওসি ফারুক হোসেন বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তের ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সে এখানে মাদক সেবন করতে আসে। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা রয়েছে। এরপর সকালে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বৃহস্পতিবার সকালে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ব্রাহ্মণপাড়ায় আটক যুবলীগ নেতা রুবেলকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ