কুমিল্লা | বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বিএনপির প্রস্তুতি সভা
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বিএনপির প্রস্তুতি ...
0:00
0:00

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বিএনপির প্রস্তুতি সভা

ছবির ক্যাপশন:

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৭ সেপ্টেম্বর কুমিল্লা হয়ে ফেনী যাবেন৷ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন এর নেতৃত্বে বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নিমসার এলাকায় উপস্থিত থাকবেন৷ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন এর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর পরিচালনার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, সাবেক সাধারন সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জাহান সাজু, যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক মোঃ একরামুল করিম, সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, কৃষকদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান খান, শ্রমীকদলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, ওলামা দলের সভাপতি কাজী মোবারক হোসেন, মৎস্যজীবি দলের সভাপতি সার্জেন মোঃ সফিকুল ইসলাম, ছাত্রদলের দলের আহবায়ক মোঃ দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারন সম্পাদকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷ এসময় বক্তারা বিএনপির মহাসচিব ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর কালে নিমসারে সমাবেশ সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়৷

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ