কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের মাধবপুর স্পোটিং ক্লাব মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকালে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক এডভোকেট আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি আবু সায়েম আজাদ। ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু।
খেলায় ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন গান্দাছি ফুটবল একাডেমি বনাম গাংরাইয়া শান্তি মিশন ক্লাব।
অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দদের বেইজ পরিয়ে দেন আয়োজকবৃন্দ।
মিনিবার ফুটবল খেলায় নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য মনোয়ার মাহমুদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা হাজী মোশাররফ হোসেন খাঁন, পৌরসভা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আব্দুল আলী, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম, পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনুর রশীদ, গাংরাইয়া টিম ম্যানেজার আমিনুল ইসলাম।
ফাইনাল খেলায় ইলিয়াস হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক কাউছার আলম লিটন, নূর আহমেদ, পেরিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব সুমন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার, বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া, উপজেলা যুবদল সাবেক সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন, রাসেল মাহমুদ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসাইন টিপু, প্রবাসী জসিম উদ্দিন ভূঁইয়া, ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামাল ডিলার, বিএনপি নেতা আব্দুল করিম, শাহজাহান, সেলিম, সালেহ আহমদ, যুবদল নেতা খোকন গাজী প্রমুখ।
খেলায় ১-০ গোলে বিজয়ী হন গান্দাছি ফুটবল একাডেমি।
সাফায়েত উল্লাহ মিয়াজী