কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় পা'গ'লা কুকুরের কা'মড়ে শিশুসহ ৬ জন আহত
ব্রাহ্মণপাড়ায় পা'গ'লা কুকুরের কা'মড়ে শিশুসহ ৬ জন আহত
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় পা'গ'লা কুকুরের কা'মড়ে শিশুসহ ৬ জন আহত

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিদলাই ইউনিয়নের মধ্য শিদলাই এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনের ধারণা, একই পাগলা কুকুরের কামড়েই তাঁরা আহত হয়েছেন।

আহতরা হলেন—মধ্য শিদলাই গ্রামের রিপন মিয়ার ছেলে আলিফা ইসলাম (৫), কামরুল ইসলামের ছেলে হামিম (৯), শরিফুল ইসলামের ছেলে তানভীর (৪), হেলাল মিয়ার স্ত্রী শিরিন (১৯), শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের ইউসুফ মিয়ার মেয়ে হুজাইফা (৩) এবং সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মফিজুল ইসলামের মেয়ে উম্মে কুলসুম (১০)।
স্থানীয়রা জানান, সকাল থেকে একটি কুকুর এলাকায় ঘোরাঘুরি করে একের পর এক মানুষকে কামড়াতে থাকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের স্বজনেরা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আলিফা ও তানভীরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ