কুমিল্লা | বঙ্গাব্দ
দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন
দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন
0:00
0:00

দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন

ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর এলাকায় সর্বসাধারণের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ২০টি সৌরচালিত সড়ক বাতি (সোলার স্ট্রিট লাইট) স্থাপন কাজের শুভ উদ্ভোদন  করা হয়েছে।

আজ ১১সেপ্টেম্বর  ২০২৬, শুক্রবার সকাল ৯টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নমূলক কার্যক্রম শুভ উদ্বোধন করেন টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা মোঃ ইফতেখার আহমেদ মাসুদ।

 আমাদের গ্রাম আমাদের দায়িত্ব এই স্লোগান কে সামনে রেখে টিম ওয়াহেদপুরের সৌজন্যে ২০টি লাইট স্হাপন করা হয়। 

ইফতেখার আহমেদ মাসুদ বলেন, পরিবেশবান্ধব এই সোলার লাইটগুলো স্থাপনের ফলে এখন থেকে রাতেও নিশ্চিন্তে চলাচল করা সম্ভব হবে, এলাকায় যাতায়াত আরও নিরাপদ হবে এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে।"

এসময় উপস্থিত ছিলেন, আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতার ছোট ভাই নকীব আহমেদ, সমাজসেবক কাজী নুরুল ইসলাম, জসিম উদ্দিন মেম্বার, নজরুল ইসলাম সরকার, হানিফ মাওলানা, জাহাঙ্গীর আলম সরকার মিন্টু, সেলিম ভূঁইয়া, কাজী খোরশেদ আলম,রাসেদুল আল আমিন, আঃ কাইয়ুম ভূইয়া, আবুল কাশেম,আবদুল্লাহ আল মামুন, বিল্লাল মিশুরী, ময়নাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,টিম ওয়াহেদপুরের সদস্যগণ  এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ