কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মরহুম হাজী নুরুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু এর সভাপতিত্বে ও পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মুন্নী ইসলাম৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস সা'হাৎ, উপসহকারী পরিচালক মো. ইমরান খান, সিদ্দিকুর রহমান রুবেল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল করিম, বীরমুক্তিযোদ্ধা আঃ ছাক্তার মোল্লা, নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আনন্দ, অধ্যক্ষ মোঃ আলহাফ হোসেন, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোঃ খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ফারুক আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সদস্য মোঃ হাবিবুর রহমান সোহেল, মোঃ সোহেল খান চৌধুরীসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রভাষকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানগন৷ স্মরণ সভায় বক্তারা মরহুম হাজী নুরুল ইসলাম কমান্ডারের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত স্মৃতিচারণ করেন৷
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া