মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া'র নির্দেশে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা বাজারে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সোমবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে সমাবেশে জোড্ডা পশ্চিম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি সাখাওয়াত হোসেন সুজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম।
কমিউনিটি পুলিশিং জোড্ডা পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক কাজী ফয়সাল, জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মাস্টার সায়েদুল হক, সাবেক সাধারণ সম্পাদক গোলাপ হোসেন গোলাপ, সিনিয়র সহ সভাপতি শাহাজাহান কবির, জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, উপজেলা কৃষক দল আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ খন্দকার, মান্দ্রা বাজার কমিটি সাবেক সভাপতি হাজী মোস্তাফা কালাম, সাধারণ সম্পাদক ডা. বাবুল চৌধুরী, বাজার কমিটি বর্তমান সাধারণ সম্পাদক কামাল হোসেন স্বপন।
সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা সদস্য মাসুদ রানা, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই, যুবদল যুগ্ম আহ্বায়ক মাসুদ, সদস্য হানিফ, গাজী মিজানুর রহমান মেম্বার, দীনু মেম্বার, নেজাম মেম্বার, কালা মিয়া মেম্বার, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রবিউল হোসেন, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মজুমদার, ওলিউল্লাহ খন্দকার, নুরুল আমীন, রাসেল,ফরিদ, বাবলু, দুলাল ভূঁইয়া, দুলাল মিয়া, মোশাররফ, ইসলাম ভূঁইয়া, মকবুল, খোরশেদ আলম, কাজী মমিন উপজেলা ছাত্রদল নেতা ইউসুফ আলী, আনোয়ার হোসেন, সাবেক মেম্বার কামাল, হারুন ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া প্রমুখ।
এছাড়া, মাদকবিরোধী র্যালি ও সমাবেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাফায়েত উল্লাহ মিয়াজী