কুমিল্লা | বঙ্গাব্দ
মাদক ও অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া পুলিশের সাফল্য: এক মাসে ১০৫ গ্রেপ্তার
মাদক ও অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া পুলিশের সাফল্য: এক মাসে ১০৫ গ...
0:00
0:00

মাদক ও অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া পুলিশের সাফল্য: এক মাসে ১০৫ গ্রেপ্তার

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত আগস্ট মাসে মাদকসেবিসহ বিভিন্ন মামলায় ও গ্রেপ্তারি পরোয়ানায় মোট ১০৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ২৫০টি ইয়াবা ট্যাবলেট ও ৭৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে ৮ হাজার ২০০টি ভারতীয় বাজি উদ্ধার করেছে থানা পুলিশ। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে উপপরিদর্শক ( এসআই  ) সৈকত মজুমদার, সহকারী উপপরিদর্শক ( এএসআই ) মো. সাইফুল আলম সিদ্দিকী ও মো. নূর আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৭ কেজি গাঁজা ও ৮ হাজার ২০০ পিস ভারতীয় বাজি উদ্ধার করা হয়। 

এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিশেষ অভিযানে সহকারী উপপরিদর্শক ( এএসআই ) মো. সাইফুল আলম সিদ্দিকী, মো. নূর আল-আহসান, নাসির উদ্দিন ও কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ৬৭টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়। অন্যান্য অভিযানে আরও ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ