কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় ১২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯
ব্রাহ্মণপাড়ায় ১২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় ১২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ তিনজন, সিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অপরাধে পাঁচজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে মো. রিপন মিয়া (৪৬)কে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ও রাতে পৃথক অভিযানে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি-অনন্তপুর ও উত্তর তেতাভূমি-নোয়াপাড়া এলাকা থেকে যথাক্রমে ১০০ ও ১৫০ পিস ইয়াবাসহ মো. শাকিল (২৫) ও মো. সোহেল (২২)কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সিআর পরোয়ানাভুক্ত মো. মাসুদ মিয়া (৪২)কে গ্রেপ্তার এবং মাদক সেবনের অপরাধে মো. আরিফ, মো. মাসুদ, মো. স্বপন মিয়া, কামরুল হোসেন ও মো. নাঈম হোসেনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ