কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা
ব্রাহ্মণপাড়ায় সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, দুর্নীতি, কিশোর গ্যাং ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানদৌল আব্দুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের যৌর্থ উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়েরের সভাপতিত্বে এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মদের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. জালাল উদ্দীন এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল। সভায় বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, দুর্নীতি ও কিশোর গ্যাং সংস্কৃতির বিস্তার রোধ করা এখন সময়ের দাবি। এসব সামাজিক ব্যাধি শুধু একটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করে না, বরং ধীরে ধীরে পুরো সমাজকে বিপথগামী করে তোলে।বক্তারা আরও বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল ও সচেতন হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের পরিবেশে বেড়ে উঠছে—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখা জরুরি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের চর্চা আরও জোরদার করতে হবে। তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের একক উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা।বক্তারা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার রোধ করে তরুণদের প্রযুক্তির ইতিবাচক ও সৃজনশীল ব্যবহারে উৎসাহিত করার আহ্বান জানান। বক্তাদের মতে, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ দায়িত্বশীল ভূমিকা পালন করে সম্মিলিতভাবে এগিয়ে এলে একটি নিরাপদ, সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ