কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় দিনব্যাপী সিগনেচার বাংলার অর্ধবার্ষিকী সভা অনুষ্ঠিত
কুমিল্লায় দিনব্যাপী সিগনেচার বাংলার অর্ধবার্ষিকী সভা অনুষ্ঠি...
0:00
0:00

কুমিল্লায় দিনব্যাপী সিগনেচার বাংলার অর্ধবার্ষিকী সভা অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুমিল্লায় সিগনেচার বাংলা প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে দিনব্যাপী অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল কর্মকর্তা কর্মচারীদের মাঝে আইডি কার্ড বিতরণ ও সেরা পারফরমারদের সম্মাননা প্রদান। 

কুমিল্লা টমছমব্রিজ সিগনেচার বাংলা প্রধান কার্যালয়ে সিগনেচার বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহাদাত হোসাইনের সভাপতিত্বে সিগনেচার বাংলার সকল অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

মিটিংয়ে প্রতিষ্ঠানের বিগত সময়ের সেলস কার্যক্রম, অর্জন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের সেলস লক্ষ্যমাত্রা নির্ধারণ, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং প্রতিষ্ঠানকে আরো কার্যকর, গতিশীল ও সুসংগঠিতভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আগামী দিনের ব্যবসায়িক কার্যক্রমে সম্ভাবনা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলো মোকাবেলায় বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন কর্মকর্তারা।

মিটিংয়ের অন্যতম আকর্ষণ ছিল সেরা পারফরমারদের সম্মাননা প্রদান। সকল কর্মকর্তা কর্মচারীর মাঝে আইডি কার্ড বিতরণ, কর্মদক্ষতা, সাফল্য ও অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানের তিনজন শীর্ষ কর্মীকে বেস্ট পারপমার এওয়ার্ড প্রদান করা হয়।

আলোচনা, পর্যালোচনা ও সেরা কর্মীদের স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে দিনব্যাপী সিগনেচার বাংলার অর্ধবার্ষিকীর সভা শেষ হয়। সভায় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে নির্ধারিত লক্ষ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ