কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ওঅ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মুন্নী ইসলাম।
সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সমিতির যুগ্ম সম্পাদক মো. আব্দুল ওহাব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদ আল মাহমুদ, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মুন্নী ইসলাম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলার সুযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করতে হবে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া