কুমিল্লা | বঙ্গাব্দ
একঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ
একঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশ...
0:00
0:00

একঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বারে একঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠার শুরুতেই এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।

শুক্রবার সকাল ১০টায় দেবিদ্বার উপজেলার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন মো. শাখাওয়াত হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত মো. রাশেদুজ্জামান সরকার, মো. দেলোয়ার হোসেন, মো. সোহেল সরকার, মো. আতিকুর রহমান, মো. আল আমিন ফকির, মো. গিয়াস উদ্দিন, নুর মোহাম্মদ, মামুন ফকির ও ইমরান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম কাইয়ুম, বল্লভপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মো. আব্দুল আউয়াল খান বাদল, সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, আব্দুস সাত্তার মাস্টার, ছগীর আহম্মেদ, সাংবাদিক মাসুদ রানা, আবুল কালাম আজাদ শামীম, মো. মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, মো. শাহীন হাসান, মো. সাদেকুর রহমান খন্দকার এবং পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. শাহজালাল রোশন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আহসান পারভেজ বলেন, “শিক্ষা অর্জনে দারিদ্র্য কোনো বাধা হতে পারে না।” প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যেও অনেক প্রতিভা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুযোগ-সুবিধার অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে না যায়, সে বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস ও মনোযোগ ধরে রাখার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মোসা. রাইসুল আক্তার। অভিভাবকদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন পরিচালনা কমিটির সাবেক সদস্য সাংবাদিক মো. কবির হোসেন।

অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় বিশেষ কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ছয় শিক্ষার্থীর হাতে প্রাইজমানি ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ