কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্...
0:00
0:00

নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অহিদুর রহমান খোকনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন।

অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসা শিক্ষক, গভর্নিং বডির সভাপতি ও সদস্যবৃন্দ।

মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা মাসউদুল ইসলাম ও সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি নুরুল আমিন জসিম, মাদ্রাসা বাংলা প্রভাষক ত্বোহা হাছান ভূঁইয়া স্বাধীন। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মজুমদার মুকুল প্রমুখ।

অনুষ্ঠান শেষে দাখিল, আলিম ও  ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি প্রাপ্ত  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ