কুমিল্লার নাঙ্গলকোটের বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোকিত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি আসাদুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রোজী আক্তার। মোটিভেশনাল স্পীকার ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান।
বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া ও সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র ও বিদ্যালয় প্রতিষ্ঠিতা সদস্য এ.কে.এম মনিরুজ্জামান খান, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার, নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিন উদ্দিন মজুমদার, বিদ্যালয় অভিভাবক সদস্য সাখাওয়াত হোসেন শাহীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
নাঙ্গলকোট প্রতিনিধি