কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় মা'দ'কবি'রো'ধী র‍্যালি ও সমাবেশ
নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় মা'দ'কবি'রো'ধী র‍্যালি ও সমাবেশ
0:00
0:00

নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় মা'দ'কবি'রো'ধী র‍্যালি ও সমাবেশ

ছবির ক্যাপশন:

কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মঙ্গলবার বিকালে বাঙ্গড্ডা বাজারে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসা মাঠ থেকে র‍্যালি শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে মাদক বিরোধী সমাবেশে মিলিত হয়। 
‎মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম, কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, সাধারণ সম্পাদক কাজী ফয়সাল, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম, কমিউনিটি পুলিশিং বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি আব্দুল মতিন। 
‎র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাস্টার ছায়েদুল হক মজুমদার, কমিউনিটি পুলিশিং বাঙ্গড্ডা ইউনিয়ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল সদস্য সচিব ফারুক হোসেন কুতুব, যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভূইয়া, গেয়াস উদ্দিন মজুমদার প্রমুখ। 
‎এছাড়া, মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ