কুমিল্লা | বঙ্গাব্দ
ছয়টি প্রতিষ্ঠানের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর
ছয়টি প্রতিষ্ঠানের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক...
0:00
0:00

ছয়টি প্রতিষ্ঠানের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

ছবির ক্যাপশন:

শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রাউন্ডটেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসের উপাচার্য বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

জানা যায়, এই অনুষ্ঠানে ৪২ প্রতিষ্ঠানের ডিরেক্টরদের সাথে রাউন্ড টেবিলে আলোচনা করে হয়েছে। পাশাপাশি, ছয়টি প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো - স্মার্ট সলিউশন, ড্যাপকো ভেঞ্চারস লিমিটেড, ফ্লোরিনা কসমেটিকস, সুপ্রিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, উইডেভস লিমিটেড, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিক)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।

এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ হওয়ার পরেই জব করার সুযোগ পায় সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন। আমরা ৪২ টি কোম্পানির সিইও, ডিরেক্টর ও ম্যানেজারদেরকে নিয়ে এসেছি যেন তারা তাদের ভাবনাগুলো শেয়ার করতে পারে। তাদের সাথে কোলাবোরেশান করে শিক্ষার্থীরা যেন দক্ষতা অর্জন করতে পারে সেটাই ছিলো লক্ষ্য। 

তিনি আরও বলেন, আমরা শুরু থেকে বলেছি 'স্টুডেন্ট ফার্স্ট' নীতিতে চলবে আমাদের প্রশাসন। আজকে আমরা ছয়টি প্রতিষ্ঠানের সমঝোতা (MoU) স্মারক স্বাক্ষর করেছি। এটি শিক্ষার্থীদেরকে ক্যারিয়ারে ভালো করার জন্য সহায়তা করবে বলে আশা রাখি।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর চেয়ে মানবসম্পদ উন্নয়নের টেস্টিমনি হলো এই প্রোগ্রাম। এটি সারা বাংলাদেশে ১২তম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ