সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শনিবার রাতে কুমিল্লার নাঙ্গলকোটের মঘুয়া ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা-১০ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া'র নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পেরিয়া ইউনিয়নের আয়োজনে পেরিয়া ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য মাঈন উদ্দিন মঞ্জুর ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঘুয়া ওয়ার্ড বিএনপি সভাপতি রিপন মিয়া, পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনর রশীদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মঘুয়া ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, পেরিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব সুমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, খোকন আহমেদ, মোহাম্মদ মামুন, জাকির হোসেন, যুবদল নেতা শাহাদাত হোসেন, জাবেদ মজুমদার, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিয়াজী, ছাত্রদল নেতা আকিব, রাকিব, জাবেদ প্রমুখ।
নাঙ্গলকোট প্রতিনিধি