কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা
নাঙ্গলকোটের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নবগঠিত কমিটি...
0:00
0:00

নাঙ্গলকোটের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি "এসএমসি" এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জাকের হোসেন মজুমদার ছুট্টু-সহ কমিটির অন্যান্য সদস্যদের পরিচিতি সভা, অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌকরা ইউনিয়ন সদস্য সচিব ও বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জাকের হোসেন মজুমদার ছুট্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জোহরা খাতুন।

অনুষ্ঠান শুরুতে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি'র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জাকের হোসেন মজুমদার ছুট্টু-কে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রধান করেন বিদ্যালয় শিক্ষক বৃন্দ।

বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দিলরুবা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সদস্য মোহাম্মদ খোকন, মোহাম্মদ রাজিব, শিক্ষক  ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সহ-সভাপতি জালাল আহম্মেদ ভূঁইয়া, সদস্য মাস্টার আহসান উল্লাহ মজুমদার, মোহাম্মদ বিপ্লব, সমাজ সেবক কামাল মজুমদার, জাফর আহমেদ, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রাশেদা খানম, উম্মে কুলছুম, তামান্না জাহান, হোছনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি'র পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ