কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়া বাজারে সড়ক নির্মাণে ধীরগতি, ভোগান্তিতে লাখো মানুষ
ব্রাহ্মণপাড়া বাজারে সড়ক নির্মাণে ধীরগতি, ভোগান্তিতে লাখো মান...
0:00
0:00

ব্রাহ্মণপাড়া বাজারে সড়ক নির্মাণে ধীরগতি, ভোগান্তিতে লাখো মানুষ

ছবির ক্যাপশন:

কুমিল্লা- মীরপুর সড়কের ব্যস্ততম বাজার ব্রাহ্মণপাড়া। ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজার দুটি এমএগণি সড়কের দুই পাশ ঘিরে অবস্থিত। প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন গ্রামের লক্ষ লক্ষ মানুষ নিত্যদিনের কাজ কর্মে উপজেলা সদরে ভীর জমায়। তাছাড়া উপজেলার কর্মজীবী, পেশাজীবী ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা কুমিল্লা জেলা সদরে যাতায়াতের জন্য এই সড়কটি ব্যবহার করে। এতে কয়েক হাজার সিএনজি ও অটোরিকশা চলাচল করে। তাছাড়া মাঝে মাঝে বিভিন্ন কোম্পানীর মালবোঝাই বড় বড় ট্রাক্টর চলাচল করে। ভোরবেলা থেকে রাতের প্রথম প্রহর পর্যন্ত এটি একটি ব্যস্ততম সড়ক। সড়কটির দুই পাশে অপরিকল্পিত ভাবে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা রাখার কারণে অস্বাভাবিক ভাবে অন্যগাড়ীগুলো চলাচল করতে পারে না। 

ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের সড়কের ঢালাই কাজ ধীর গতিতে চলমান থাকায় গাড়ী চলাচলের ব্যাঘাত ঘটছে। কিছু অংশের ঢালাই কাজ সম্পূর্ণ হয়েছে এবং কিছু অংশের কাজ না হওয়ায়- একপাশ দিয়ে গাড়ী চলাচল করতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে জনদূর্ভোগের সীমা থাকে না। নাইঘর সড়কের মাথা থেকে আল্লাহর ৯৯ নামের চত্বর পর্যন্ত একপাশে ঢালাই করা হয়েছে এবং অপর পাশ ঢালাই করা হয় নাই। যার ফলে দুই দিকের গাড়ী উভয় পাশ দিয়ে চলাচল করতে গিয়ে যানজটের সৃষ্টি হয়। এতে সাধারন যাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে অসুস্থ রোগীদের কষ্ট হয় অনেক বেশি। 

কুমিল্লাগামী একজন যাত্রী বলেন, সড়কের ঢালাইয়ের কাজ কবে যেন শেষ হয় আর আমাদের কপালের লগোমত কমে। ধীরগতিতে কাজ হওয়ার কারণে আমাদের দূর্ভোগের কমতি নেই। ব্রাহ্মণপাড়া বাজার এলাকায় বাইপাস সড়ক না থাকায় যানজটের চরম আকার ধারণ করে। বিশেষ করে নাইঘর সড়কের প্রবেশপথ ও উপজেলা সড়কের প্রবেশপথ এলাকায় যানজট যেন নিত্যদিনের সঙ্গী। সড়কে ঢালাইয়ের কাজ ধীরগতিতে চলমান থাকায় আগুণে ঘি ঢালার মতো যানজট ব্যাপক আকার ধারণ করেছে। বেশিরভাগ ক্ষেত্রে যানজটের কারণে ব্রাহ্মণপাড়া বাজার এলাকাটি হেঁটে পার হতে হয়। বুড়িচং ও কুমিল্লা থেকে আসা যাত্রীদের অধিকাংশকেই বাধ্য হয়ে মধুমতি হাসপাতালের সামনে নেমে যেতে হয় আবার মীরপুর, চান্দলা থেকে আসা যাত্রীদেরকে আল্লাহর ৯৯ নামের চত্বরে নেমে যেতে হয়। 

তাই দ্রুত সড়কের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করে জনদূর্ভোগ কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছে স্থানীয়রা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ