কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদীর উপশাখা খাল খননের পর টানা বৃষ্টিতে খালের বিভিন্ন স্থানে পাড় ধসে পড়ছে। এতে খালপাড়ের সড়ক ভেঙে যাওয়ার পাশাপাশি আশপাশে বসবাসকারী মানুষের দুর্ভোগ ও আতঙ্ক বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, খাল খননের পর যথাযথভাবে পাড় সংরক্ষণ বা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে একের পর এক স্থানে ভাঙন দেখা দিয়েছে। অনেক জায়গায় সড়কের অংশ খালের দিকে ধসে পড়ছে, ফলে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসী জানান, দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে খালপাড়ের আরও রাস্তা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি খালে পাড় বসবাসকৃত বসতবাড়ি, ও স্থানীয় অবকাঠামোও হুমকির মুখে পড়তে পারে।
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে জরুরি ভিত্তিতে খালপাড় সংরক্ষণ এবং ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মনসুর লোকমান রাকিব, লালমাই