কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও সম্মাননা প্রাপ্ত মাহমুদা জাহানের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান রিপন ভূইয়া, শাহজাহান সাজু, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সুধীজন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইউএনও মাহমুদা জাহানের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এসেছে। শিক্ষা, সামাজিক উন্নয়ন, জনসেবা এবং সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তাঁর আন্তরিক ভূমিকা উপজেলার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। তাঁর কর্মদক্ষতা ও সততার স্বীকৃতি হিসেবে তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও সম্মাননা অর্জন করেন।
সংবর্ধনায় বিদায়ী ইউএনও মাহমুদা জাহান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্রাহ্মণপাড়ার মানুষের ভালোবাসা ও সহযোগিতা তিনি আজীবন স্মরণ রাখবেন। দায়িত্ব পালনকালে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও মাহমুদা জাহানের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন অতিথিরা।

মোঃ হাবিবুর রহমান সোহেল, ব্রাহ্মণপাড়া