কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোটে ৬শ' পিস ইয়াবা-সহ মাদক কারবারি আটক
নাঙ্গলকোটে ৬শ' পিস ইয়াবা-সহ মাদক কারবারি আটক
0:00
0:00

নাঙ্গলকোটে ৬শ' পিস ইয়াবা-সহ মাদক কারবারি আটক

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোট থানার বিশেষ অভিযানে ৬শ' পিস ইয়াবা-সহ মোহাম্মদ বাছির (২১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে জোড্ডা পশ্চিম ইউনিয়নের রাজাপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি বাছির একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ইউসুফ মিয়ার পুত্র। নাঙ্গলকোট থানায় কর্মরত এসআই সমর বড়ুয়া ও এএসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স এ বিশেষ অভিযান পরিচালনা করেন। 

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহীনূর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি বাছিরকে ৬শত পিস ইয়াবা-সহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ