কুমিল্লা | বঙ্গাব্দ
মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের রূপরেখায়  পাল্টে যাচ্ছে বরুড়ার গ্রামীণ সড়ক
মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের রূপরেখায় পাল্টে যাচ্ছে বরুড়ার...
0:00
0:00

মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের রূপরেখায় পাল্টে যাচ্ছে বরুড়ার গ্রামীণ সড়ক

ছবির ক্যাপশন:

কুমিল্লার ৮ আসনের এমপি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের গ্রামীণ উন্নয়ন অবকাঠামো প্রকল্পের রূপরেখায় তাঁর নির্বাচনী এলাকা বরুড়া উপজেলার গ্রামীণ সড়কগুলোর চিত্র ধীরে ধীরে পাল্টে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় উপজেলার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হোসেনপুর এলাকায় বরাদ্দ হয়েছে প্রায় ৩হাজার ফিট সড়কের পাকা এবং ইটের সলিং।হোসেনপুর দক্ষিণপাড়ার ভুঁইয়র বাড়ির জাকির ভুঁইয়ার  বাড়ি থেকে ভদ্রারপাড় পর্যন্ত ৪৬০ফিট কাঁচা সড়কটি ইতোমধ্যে ইটের সলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।এতে কালামুড়ি,ভদ্রারপাড়,হোসেনপুর সহ দুই/তিন গ্রামের প্রায় ৮ হাজার  মানুষের চলাচলে ভোগান্তি কমেছে।

হোসেনপুর গ্রামের বাসিন্দা,মো.জাকির ভুঁইয়া বলেন,এখন ঘর থেকেই দেখা যাবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তাল গাছ আর এর মাঝখানে বয়ে যাওয়া ইটগাঁথা লাল সড়কের নান্দনিক চিত্র। আগে ঘর থেকে বের হলে কর্দমাক্ত সড়ক ব্যবহার করে যাতায়াত করতাম।বর্ষার মৌসুমে চলাচলে বেগ পোহাতে হতো।ঘুরে গ্রামের প্রধান সড়ক হয়ে পাশের গ্রাম ভদ্রারপাড় যেতাম।এখন সড়কটিতে ইটের সলিং হওয়ায় ঘুরতে হবেনা।সময়ও সাশ্রয় হবে। যানবাহন চলাচলেও  সহজ হবে।ধাপে ধাপে আমাদের গ্রামীন সড়কগুলোর উন্নয়নের আশ্বাস মন্ত্রী সাহেব দিয়েছেন।সেই ধারাবাহিকতায় উন্নয়নে কাজ চলমান রয়েছে।এভাবে উন্নয়নের চিত্র বরুড়া সড়ক পরিবেশ পাল্টিয়ে দেবে আশা করি।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক,হাবিবুল বাশার বলেন,দোয়ার আয়োজনের মধ্য দিয়ে সড়কে ইট বসানোর কাজ শুরু করা হয়েছে।খুব কম সময়ে কাজটি সম্পূর্ণ করায় আমরা গ্রামবাসী আনন্দিত।আমাদের নেতার প্রতি অশেষ কৃতজ্ঞ। 

৪ নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহপরান বলেন,এ রাস্তাটি বর্ষার মৌসুমে কাদাযুক্ত থাকতো।এতে জনসাধারণের চলাচলে বিঘ্নিত হত।মাননীয় মন্ত্রী নির্বাচনের আগে আমাদের গ্রামের চলাচলে অসুবিধা হয় এমন রাস্তা ইটের সলিং এবং পাকা করার আশ্বাস দিয়েছিলেন।আজ একটির বাস্তবায়ন হয়েছে।তিন গ্রামের মানুষের বর্ষাকালে চলাচলে এখন আর ভোগান্তি পোহাবেনা।সড়কের উন্নয়ন দেখে গ্রামবাসী খুব খুশি!

ইউনিয়নের সহসভাপতি মো. ইউনূস সর্দার বলেন,আজকে এই সড়কটি ইটের সলিং করা হলো।ইনশাআল্লাহ আমাদের হোসেনপুর গ্রামের ভেতরের  পাকা এবং ইটের সলিং মিলিয়ে প্রায় ৩ হাজার পিট রাস্তার কাজ বরাদ্দ হয়েছে।এর মধ্যে ৪৬০পিট ইটের রাস্তার কাজ সম্পন্ন হয়েছে।ধাপে ধাপে বাকি কাজগুলো হবে।এটা চলমান প্রক্রিয়া।আশাকরি, এভাবে মন্ত্রীর উন্নয়নের ছোঁয়ায় আমাদের গ্রাম সহ পুরো বরুড়ার চিত্র পাল্টে যাবে।ইনশাআল্লাহ,বরুড়াতে আগামী কয়েক বছরে আর কাঁচা সড়ক থাকবেনা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ