কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে যুবককে হাত-পা বেঁধে পানিতে ফেলে হ'ত্যা, বাবা-মা-ভাই গ্রেপ্তার ‎

  • প্রকাশের তারিখ : 1-জুলাই-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটে আব্দুল কাদের (২৩) নামের এক যুবককে হাত-পা বেঁধে পানিতে ফেলে হত্যার ঘটনায় তার বাবা, মা ও ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ফেনী সদর উপজেলার সাদাবপুর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের লিটন (৪৮), তার স্ত্রী কাজল বেগম (৪২) ও তাদের ছোট ছেলে রাকিব হোসেন (২০)।
‎পুলিশ জানায়, গত বৃহস্পতিবার আব্দুল কাদের তার বাবা, মা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগ এনে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের চারদিন পর গত সোমবার সকালে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় এলাকার একটি খাল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে নিহতের মা কাজল বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে কাজল বেগমের দেওয়া তথ্য এবং বিভিন্ন গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে তারা ফেনী জেলার সদর উপজেলার সাদাবপুর রেলগেট এলাকায় ভবঘুরের ছদ্মবেশে অবস্থান করছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাদের গ্রেফতার করে। ‎এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেন।
‎নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে আব্দুল কাদেরের হাত-পা বেঁধে তাকে পানিতে ফেলে দেওয়া হয়। এতে তার মৃত্যু নিশ্চিত হলে মরদেহ পুকুর থেকে তুলে রান্নাঘরের মেঝের নিচে মাটি চাপা দিয়ে রাখা হয়। তিন দিন পর মরদেহে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সোমবার মধ্যরাতের পর অটোরিকশাযোগে কুরকুটা এলাকা থেকে পদুয়ারপাড় এলাকার রাস্তার পাশের একটি খালে মরদেহ ফেলে দেওয়া হয়।গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান আছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ